বিমানবন্দরে লাগেজ চুরি, যাত্রীর এক বছরের কারাদণ্ড

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ চুরির ঘটনায় আরমান হোসেন নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে এভিয়েশন সিকিউরিটি (এভসেক)।

সোমবার (২৪ নভেম্বর) দিবাগত মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বেবিচকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার সময় ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৩ নভেম্বর সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৬ ফ্লাইটে রিয়াদ থেকে ঢাকায় আসেন আরমান। এরপর তিনি ইমিগ্রেশন সম্পন্ন করে বেল্ট নম্বর-২ এ যান। সেখানে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ বিতরণ করা হচ্ছিল। ওই বেল্টে গিয়ে আরমান দুটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

এর পর ৯ নভেম্বর তিনি পুনরায় অন্য বেল্ট থেকে আরও একটি লাগেজ নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন।

ভুক্তভোগী কাউছার মাহমুদ জানান, অবৈধ ও অপরাধমূলক কার্যকলাপ নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত যাত্রী আরমান হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট তথ্য এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।