বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনের কাছে ভুল মরদেহ পাঠাল ভারত!

ভারতের আহমেদাবাদে গত ১২ জুন বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এতে ২৪২ আরোহীর মধ্যে একজন বাদে সবাই নিহত হন। লন্ডনগামী ওই বিমানটিতে ৫২ জন ব্রিটিশ নাগরিকও ছিলেন। যার মধ্যে ১২টি মরদেহ যুক্তরাজ্যে পাঠিয়েছে ভারত। তবে এগুলোর মধ্যে কিছু ভুল মরদেহ রয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

নিহত ব্রিটিশদের পরিবারদের প্রতিনিধিত্ব করা আইনজীবী জেমস হিলি প্র্যাট জানিয়েছেন, এমন ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন পরিবারগুলো।
ভয়াবহ বিষয় হলো, এক পরিবার তাদের প্রিয়জনকে চিরবিদায় জানানোর সব প্রস্তুতি নিয়েছিল। এর আগ মুহূর্তে তারা জানতে পারেন, কফিনটিতে যে মরদেহ রয়েছে, সেটি আসলে তাদের প্রিয়জনের নয়। এরপর তারা অন্তোষ্টিটিক্রয়ার অনুষ্ঠান বাতিল করেন।

বিমান দুর্ঘটনায় নিহত ব্রিটিশদের মরদেহ আসার পর সেগুলোর ডিএনএ যাচাই করেন লন্ডনের চিকিৎসক ফিয়োনা উইলকোক্স। এরপর তিনি সেগুলোর কয়েকটিতে অসঙ্গতি খুঁজে পান।

ভারতে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ১২ জনের মরদেহ যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল। অনেকের মরদেহ ভারতেই সমাহিত অথবা দাহ করা হয়েছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।