বিমান বিধ্বস্তে নিহত ২৭ জনের মধ্যে ২৫ শিশু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ২৫ জনই শিশু। নিহতদের মধ্যে বাকি দুইজনের মধ্যে একজন হলেন বিমানটির পাইলট এবং অপরজন এক নারী শিক্ষিকা।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

তিনি বলেন, ‌‘এ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ৭৮ জন আহত ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। বার্ন ইউনিটে দুইজনকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’

চিকিৎসাসেবা নিয়ে তিনি জানান, ‘চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা রেখেছি।’

দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকেই দগ্ধ, কেউ কেউ মস্তিষ্ক ও হাড়ের গুরুতর আঘাতে ভুগছেন। চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে জরুরি চিকিৎসাসেবা চলমান রয়েছে। বার্ন ইউনিট ও অন্যান্য জরুরি বিভাগে বাড়তি জনবল নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।