বিয়ের লগ্ন যাতে মিস না হয়, সেজন্য হাতে-পায়ে ব্যান্ডেজ নিয়েই পিঁড়িতে বসলেন বর

মানিকগঞ্জের আফরোজা বেগম জেনারেল হাসপাতালে এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন করা হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত বর আনন্দ সাহা প্রায় দুই সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও নির্ধারিত বিয়ের লগ্ন মিস না করার জন্য তার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় এই আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় হাসপাতালের একটি অব্যবহৃত অংশে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বরের বাড়ি মানিকগঞ্জের বাজার রোড এলাকায় এবং কনে অমৃতা সরকারের বাড়ি ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে। হাতে-পায়ে ব্যান্ডেজ নিয়েই বর বিয়ের পিঁড়িতে বসেন।

বর ও কনের স্বজনরা জানান, পঞ্জিকা অনুসারে শুভ তিথি দেখে বিয়ের দিন ঠিক করা হয়েছিল। বরের শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হওয়ায় এবং চিকিৎসকদের পরামর্শ নিয়েই এই বিশেষ বিয়ের ব্যবস্থা করা হয়েছে।

বর আনন্দ সাহা বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার পর বিয়ের নির্ধারিত দিন থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় ধর্মীয় রীতি মেনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। তিনি এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কনে অমৃতা সরকার জানান, পারিবারিকভাবেই এই বিয়ের আয়োজন করা হয়েছে, যা তার কাছে ব্যতিক্রমী মনে হয়েছে। তিনি সকলের কাছে তাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ চেয়েছেন।

হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট হেড ডা. সিরাজুল ইসলাম বলেন, রোগীর অবস্থা স্থিতিশীল থাকায় এবং পরিবারের অনুরোধে হাসপাতালের অব্যবহৃত অংশে এই অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়। তিনি জানান, তাদের কর্তৃপক্ষ সবসময় রোগীদের সেবায় আন্তরিক।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।