খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫
ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর বল্লভপুর গ্রামে মেয়ের বিয়ের দিন আকস্মিকভাবে মারা গেছেন নববধূ রুনা আক্তারের বাবা। শুক্রবার (১৫ আগস্ট) এ ঘটনা ঘটে।
পারিবারিকভাবে মেয়ের বিয়ের আয়োজন করেছিল পিতা আজিজুর রহমান (৬৫) ওরফে কালা মিয়া। বর ছিলেন মিরসরাই উপজেলার দক্ষিণ সোনার পাহাড় গ্রামের মৃত নুরুল হকের ছেলে জাহিদ হাসান।
বরযাত্রী দুপুরে কনের বাড়িতে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে শুনতে পান নবস্ত্রীর বাবার মৃত্যুর সংবাদ। সব আয়োজন সম্পন্ন হলেও নিয়তির বিধানে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। মেয়ের বিয়ে দেখতে পারলেন না।
আজিজুর রহমানের মৃত্যুর সংবাদে পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তবে বাবার মৃত্যুকে মেনে নিয়ে রুনার বিয়ে সম্পন্ন হয়েছে।
খবরওয়ালা/টিএসএন