বিয়ে বাড়ির আনন্দ মুহূর্তটি হঠাৎই বদলে গেলো বিষাদে

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে বাড়িতে জিলিক বাতির বিদ্যুৎস্পর্শে ইকরা (৬) নামে এক শিশু মারা গেছেন। শুক্রবার (৮ আগস্ট) রাত ৮টার দিকে কুঞ্জশ্রীপুরে চাচাতো বোনের বিয়েবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

 নিহত ইকরা উপজেলা আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের মাহাবুবল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠান চলাকালীন বাড়িতে লাল নীল জিলিক বাতির আলো ঝলমল করছিল। শিশুটি জেঠাতো বোনের সঙ্গে জিলিক বাতি ধরে খেলছিলেন, হঠাৎ বিদ্যুৎস্পর্শের ফলে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফেনী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছেন।

চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হোসেন জানান, নিহত শিশুর পরিবার অভিযোগ করেনি, তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।