বিশ্বচ্যাম্পিয়ন রাশিয়ান দাবাড়ু স্পাস্কি আর নেই

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশ্বচ্যাম্পিয়ন রাশিয়ান দাবাড়ু স্পাস্কি আর নেই। আন্তর্জাতিক দাবা সংস্থার পক্ষ থেকে স্পাস্কির মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

স্পাস্কির জন্ম ১৯৩৭ সালে । ১৯৬৯ সালে দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। সেই সময় ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন তিনি।

১৯৭১ সালে ক্যান্ডিডেটস জিতেছিলেন আমেরিকার ফিশার। তিনি সেই সময় বিশ্বের এক নম্বর দাবাড়ু। তাদের দু’জনের মধ্যে ১৯৭২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াই হয়েছিল। যে ম্যাচ ফিশারের জেতেন ১২.৫-৮.৫ ব্যবধানে।

দুই দেশের রাজনৈতিক লড়াই উত্তেজনা তৈরি করে দিয়েছিল ফিশার এবং স্পাস্কির ম্যাচ নিয়ে। ২০০৮ সালে মারা গিয়েছিলেন ফিশার। এবার প্রয়াত স্পাস্কিও। এই ম্যাচকে কেন্দ্র করেই ওয়াল্টার টেভিস ‘কুইন্স গ্যাম্বিট’ উপন্যাসটি লিখেছিলেন। পরে তা নিয়ে সিরিজও তৈরি হয়।

১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন তিনি। ১৯ বছর বয়সে ক্যান্ডিডেটস খেলেছিলেন। সে বার কেরেস, গেলার এবং টালের মতো দাবাড়ুকে হারালেও প্রতিযোগিতা জিততে পারেননি। পরের মৌসুমে ফিরে এসে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। সোভিয়েতের হয়ে সাত বার এবং ফ্রান্সের হয়ে তিন বার অলিম্পিয়াড খেলেছিলেন।

খবরওয়ালা/ এমএ জেড
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।