বিশ্ববাজারে স্বর্ণের দামের রেকর্ড

খবরওয়ালা অনলাইন ডেস্ক: বিশ্ব বাজারে আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ দুই হাজার ৯৫০ ডলারেরও বেশি মূল্যে লেনদেন হচ্ছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে শুল্ক আরোপের হুমকিতে বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর ফলে স্বর্ণের প্রতি আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের।

বৃহস্পতিবার স্বর্ণের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ছয় শতাংশ বেড়ে দুই হাজার ৯৫১ দশমিক ২৫ ডলারে দাঁড়ায়। আগের সেশনে দাম হয়েছিল দুই হাজার ৯৫৪ দশমিক ৬৯ ডলার। এ নিয়ে চলতি বছরে নবম বারের মতো স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছাল।

একই দিনে মার্কিন স্বর্ণের দাম আউন্সপ্রতি এক দশমিক এক শতাংশ বেড়ে দুই হাজার ৯৬৯ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। চলতি বছরে বিশ্ব বাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ বেড়েছে।

বুধবার ডোনাল্ড ট্রাম্প অটো আমদানির ওপর প্রায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে চান বলে জানিয়েছেন। তাছাড়া ফার্মাসিউটিক্যালস ও সেমিকন্ডাক্টরেও একই ধরনের শুল্ক আরোপ করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

ক্ষমতাগ্রহণের আগে থেকেই বাণিজ্য ঘাটতি কমাতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কারোপের কথা বলেছেন ট্রাম্প। হোয়াইট হাউসে আসার পর যা তিনি কার্যকর করা শুরু করেছেন।

ট্রাম্প জানিয়েছেন, ২ এপ্রিল থেকে অটোমোবাইলের ওপর শুল্ক আরোপ করা হতে পারে। বাণিজ্য ব্যবস্থা ঢেলে সাজাতেই তিনি এই পদক্ষেপ নিচ্ছেন।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।