রাতে রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে গোলাগুলি: নিহত ২

খবরওয়ালা অনলাইন ডেস্ক:মোহাম্মদপুর বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছে, আটক করা হয়েছে অন্তত ৫জনকে। বুধবার দিবাগত রাত ১টার দিকে বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওয়ারলেস অপারেটর আব্দুর রব দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যৌথ বাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে। তবে মোট কতজন আটক হয়েছে সেটি জানেন না তিনি।

এদিকে, সেনাবাহিনীর ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ান সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী সেনাবাহিনীর ওপর অতর্কিত গুলি চালায়।

তখন সেনাবাহিনীর সদস্যরা পালটা গুলি চালালে দুজন নিহত হয়। এই ঘটনায় সেনাবাহিনীর কেউ আহত হয়নি। নিহত দুজনের পরিচয় এখনো জানা যায়নি।

সংক্ষিপ্ত সূত্র আরও জানায়, অভিজানে অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/এমএ জেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।