খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের ভর্তি পরীক্ষায় আংশ নিলেন পঞ্চাশোর্ধ মো. তাওহিদুর রহমান তকু ।
শিক্ষার কোনো বয়স নেই , স্বপ্ন দেখতে বাধা নেই সেটাই প্রমাণ করলেন নওগাঁর তকু (৫০)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। আর সেখানেই বিশ্ববিদ্যালয়ে পরার স্বপ্ন পূরণের আসা নিয়ে অংশ নেন তিনি।
পরীক্ষা শুরুর আগে গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার তীব্র বাসনা নিয়েই একের পর এক ভর্তিপরীক্ষায় অংশগ্রহণ করে যাচ্ছেন।
এ চেষ্টা অব্যাহত রাখার কথা প্রকাশ করে তিনি আরও বলেন, আমি ১৯৮৯ সালে অসুস্থ হয়ে পড়ি। তারপর দীর্ঘদিন অসুস্থতার মধ্যেই কাটাতে হয়েছে আমাকে। এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। ২০১৪/১৫ সাল নাগাদ মোটামুটি সুস্থ হলে আমি আমার পড়াশোনা চালিয়ে যাই। সুস্থ হওয়ার পর আমি ২০১৬ সালে পরীক্ষা দিতে চেয়েছিলাম কিন্তু পরে আর দিতে পারিনি। পরে ২০১৯ সালে থেকে আবার পড়াশোনা শুরু করি। ভর্তি পরীক্ষার কাগজগুলো আমি নিয়মিত শিক্ষার্থীদের সঙ্গে তুলেছি এবং পরীক্ষায় অংশগ্রহণ করছি।
খবরওয়ালা/এফএস