বিশ্ব সমুদ্র দিবস আজ

আজ ৮ জুন, বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র দিবস। ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে প্রথমবারের মতো দিবসটি পালনের প্রস্তাব গৃহীত হয়। পরে ২০০৮ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৩তম অধিবেশনে এটি আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। পরের বছর, ২০০৯ সাল থেকে দিবসটি প্রতি বছর ৮ জুন আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে।

দিবসটি উপলক্ষে বিশেষভাবে আলোচনায় এসেছে বাংলাদেশ। বিশাল সমুদ্রসীমা ও ‘নীল অর্থনীতি’র বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সমুদ্রসম্পদ সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের অভাব রয়েছে—এমনটাই মনে করছেন সমুদ্রবিজ্ঞানী ও গবেষকরা। তারা বলছেন, জীববৈচিত্র্য রক্ষা ও দূষণ মোকাবিলায় এখনই একটি মেরিন কনজারভেশন অ্যাকশন প্ল্যান প্রণয়ন জরুরি। একই সঙ্গে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা কাটাতে একটি স্বতন্ত্র সমুদ্র মন্ত্রণালয় গঠনের দাবি জোরালো হচ্ছে।

এ বছরও দিবসটি ঘিরে দেশে-বিদেশে পালিত হচ্ছে নানা সচেতনতামূলক কর্মসূচি। পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সমুদ্রের গুরুত্ব তুলে ধরাই এই দিবসের মূল লক্ষ্য।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।