বিষধর সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ হারালেন যুবক

11 fay 5 2 24 বিষধর সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ হারালেন যুবক
ঝিনাইদহ প্রতিনিধ ॥ ঝিনাইদহে বিষধর সাপ নিয়ে খেলতে গিয়ে অকালে প্রাণ হারিয়েছেন তুফান (৩০) নামে এক যুবক। শনিবার মধ্যরাতে ঝিনাইদহ সদর উপজেলার কোলা গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের আলফাজ মন্ডলের ছেলে। বড় ভাই আফাঙ্গীর হোসেন জানান, তুফান মাঝে মধ্যে বাড়িতে পালিত বিষধর সাপ নিয়ে খেলতো। শনিবার রাত ৮টার দিকে সাপ নিয়ে খেলতে গিয়ে হঠাৎ সাপে কামড় দেয়। সাপের কামড় খেয়েও তুফান বিষয়টি গোপন রাখে এবং নিজে নিজে ঝাড়ফুক করেন। রাত যত গভীর হয় ততই তার অবস্থার অবনতি ঘটে। এ অবস্থায় তুফানকে আরেক সাপুড়িয়ার কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ঝাড়ফুক চলে গভীর রাত পর্যন্ত। এক পর্যায়ে দ্রুত তার শারিরীক অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। হলিধানী ইউনিয়নের কোলা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন, তুফান বাড়িতে সাপ নিয়ে খেলা করতো। আর ঔ সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।