বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন মাহমুদউল্লাহ

২০২৫ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম নিজের নাম বাদ দিতে বিসিবির কাছে অনুরোধ জানিয়েছেন মাহমুদউল্লাহ। তাঁর অনুরোধের প্রেক্ষিতে ২০২৫ সালের মার্চ থেকে তাঁকে আর চুক্তিতে রাখছে না বিসিবি।

শুরুতে ‘এ’ ক্যাটাগরিতে রাখা হলেও ওয়ানডে থেকে অবসর নেওয়ায় মার্চ মাস থেকে ‘বি’ ক্যাটাগরিতে চলে যাবেন মুশফিকুর রহিম। চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

মোট চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এবার আর সংস্করণ ভেদে চুক্তি হচ্ছে না। ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এই চারটি ক্যাটাগরিতে রাখা ক্রিকেটাররা ভিন্ন ভিন্ন বেতন পাবেন।

এর মধ্যে ‘এ+’ ক্যাটাগরিতে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। সর্বোচ্চ ১০ লাখ টাকা মাসিক বেতন পাবেন তিনি। ‘এ’ ক্যাটাগরিতে আছেন চার ক্রিকেটার—নাজমুল হোসেন, লিটন দাস, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। তারা সবাই পাবেন ৮ লাখ টাকা করে।

কে কোন ক্যাটাগরিতে

ক্যাটাগরি ‘এ‍+’ 

(মাসে বেতন ১০ লাখ টাকা)
তাসকিন আহমেদ

ক্যাটাগরি ‘এ’

(মাসে বেতন ৮ লাখ টাকা)
নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম (মার্চ থেকে বি ক্যাটাগরিতে যাবেন)

ক্যাটাগরি ‘বি’ 

( মাসে বেতন ৬ লাখ টাকা)
মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (মার্চ থেকে থাকবেন না), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা

ক্যাটাগরি ‘সি’ 

(মাসে বেতন ৪ লাখ টাকা)
সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান , শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মেহেদী হাসান

ক্যাটাগরি ‘ডি’ 

(মাসে বেতন ২ লাখ টাকা)
নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ

খবরওয়ালা/জেআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।