বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণ, বাকিতে লাখ টাকা জরিমানা ও জুতাপেটা

বরিশালের মুলাদী উপজেলায় সালিসে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু ধর্ষণের বিচার হয়েছে। বৈঠকে ধর্ষককে ১ লাখ টাকা জরিমানা ও ১০টি জুতাপেটা করার রায় দেওয়া হয়। আগামী ১০ দিনের মধ্যে ধর্ষক ওই পরিমাণ টাকা পরিশোধ করবেন এবং তখনই সালিসকারীরা জুতাপেটা করবেন।

গতকাল মঙ্গলবার (২২ জুলাই) উপজেলার চরমালিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে (৯) ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ইমন চৌকিদার (২৫) নামের এক ব্যক্তি। পরে শিশুটি অসুস্থ হলে স্থানীয় ওষুধের দোকানে তাকে চিকিৎসা করানো হয়। বিষয়টি জানতে পেরে একটি মহল শিশুর পরিবারকে থানা-পুলিশ করতে নিষেধ করেন।

গতকাল রাতে চরমালিয়া গ্রামের সাইদুল ব্যাপারী, দেলোয়ার ব্যাপারী, খোকন মুন্সী, সেলিম সিকদারসহ কয়েকজন মিলে সালিস বৈঠকে বসেন। বৈঠকে ইমন ধর্ষণের বিষয়টি স্বীকার করলে তাঁকে ১ লাখ টাকা জরিমানা ও জুতাপেটা করার ঘোষণা দেন তাঁরা। তাৎক্ষণিক টাকা দিতে না পারায় তাঁকে ১০ দিনের সময় দেওয়া হয় সালিস বৈঠকে।

সালিসের আয়োজক সাইদুল ব্যাপারী জানান, ধর্ষণের শিকার শিশুর পরিবার ও অভিযুক্ত ইমন চৌকিদার অনেক গরিব ও অসহায়। থানা-পুলিশ ও আদালতের ঝামেলা এড়াতে সালিস বৈঠক করে জরিমানা ও জুতাপেটা করার রায় দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. হান্নান চৌকিদার বলেন, ‘গতকাল বিকেলে ধর্ষণের শিকার শিশুর অভিভাবকেরা বিচার দাবি করেছিলেন। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তাঁদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে শুনেছি, সালিস বৈঠক হয়েছে, কিন্তু বিস্তারিত জানা নেই।’

জানতে চাইলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শিশুটির পরিবারের অভিযোগ পেলে দ্রুত মামলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।