বেনাপোল স্থলবন্দরে ‘চাঁদাবাজ’ ৪০ আনসার সদস্যকে বদলি

বেনাপোল স্থলবন্দরে ট্রাক চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৪০ আনসার সদস্যদেকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে আনসারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথম ধাপে তাদের অনত্র বদলি করা হয়।

বেনাপোল বন্দরের সদ্য যোগদানকারী আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বেনাপোল বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন।

প্রথম ধাপে ৪০ জন বদলি হলেও পরবর্তীতে অনান্যদেরও বদলি করা হবে।

জানা যায়, বন্দরে আমদানি-রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষার কাজে রয়েছেন ১৬৩ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থ্যা পিমার ১২৯ জন সদস্য। বন্দরে ট্রাক ঢোকা ও বের হওয়ার সময় বকশিসের নাম করে ট্রাক প্রতি ২০ থেকে ৪০ টাকা চাদা নেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার নামে।

অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পায়। পরে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়।
যেকোনো সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।