বেলজিয়ামের ভিসা পেতে বাংলাদেশিদের কোথায় যেতে হবে জানালো দূতাবাস

ঢাকায় সুইডেন দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না। আপাতত ভারতের দিল্লির ভিএফএস’র মাধ্যমে বাংলাদেশিদের ভিসা ইস্যু করবে বেলজিয়াম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিল্লিতে অবস্থিত বেলজিয়াম দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ সেপ্টেম্বর থেকে সুইডেন দূতাবাস বেলজিয়ামের ভিসা আবেদন আর গ্রহণ করবে না। বাংলাদেশি নাগরিকদের বেলজিয়ামের সংক্ষিপ্ত ও দীর্ঘমেয়াদি  ভিসা আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে করতে হবে। https://visa.vfsglobal.com/ind/en/bel/apply-visa

আবেদনে করার পর একটি এপয়েন্টমেন্ট স্লট বুক করতে হবে এবং সশরীরে ভিসা আবেদনের ফাইল নয়দিল্লিতে ভিএফএস অফিসে জমা দিতে হবে। অস্থায়ীভাবে আগামী এক মাসের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

দূতাবাস জানিয়েছে, ‘আমরা চেষ্টা করছি দ্রুত ঢাকার ভিএফএস’র মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করার জন্য।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।