বেসামরিক লক্ষ্য নয়, সামরিক অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি

চেচনিয়ার রাজধানী গ্রোজনিতে ইউক্রেনের ড্রোন হামলার ঘটনার পর পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে উঠেছে। হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চেচেন নেতা রমজান কাদিরভ প্রকাশ্যে প্রতিশোধের ঘোষণা দেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বেসামরিক স্থাপনায় নয়, ইউক্রেনের সামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোই হবে তাদের টার্গেট।

তাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার নিজের টেলিগ্রাম চ্যানেলে কাদিরভ বলেন, “আগামী সাত দিন ইউক্রেনের নব্য-নাৎসিরা আমাদের ভয়ংকর প্রতিক্রিয়া অনুভব করবে।” তার এই বক্তব্য আন্তর্জাতিকভাবে নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে—চেচেন বাহিনী কি সরাসরি বড় ধরনের অপারেশন চালাতে যাচ্ছে?

কাদিরভের বক্তব্যে একটি যুদ্ধ-নৈতিকতার বার্তা পাওয়া যায়। তিনি দাবি করেন, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে ইউক্রেন বহুতল ভবনে আঘাত হেনেছে। কিন্তু চেচেন বাহিনী তা করবে না, কারণ তা ‘কাপুরুষোচিত’। তাঁর ভাষায়, “আমরা সন্ত্রাসী নই, আমরা সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করব।”

৫ নভেম্বরের ড্রোন হামলায় গ্রোজনি সিটির সুউচ্চ ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন রাশিয়াপন্থী শক্তিগুলোকে বোঝাতে চায় যে যুদ্ধ কেবল রাশিয়ার সীমান্তেই সীমাবদ্ধ নয়; যারা রাশিয়াকে সমর্থন করছে, তারাও লক্ষ্যবস্তু।

এ অবস্থায় কাদিরভের কঠোর প্রতিশোধের ঘোষণা যুদ্ধের পরিধিকে আরও বিস্তৃত ও জটিল করে তুলতে পারে। এটি আন্তর্জাতিক কূটনীতিতেই নতুন উত্তেজনা সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।