ভারতের বাজারে ১৬ বিলিয়ন ডলারের তারল্য যোগ করতে নীতি সুদহার কমাল রিজার্ভ ব্যাংক

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) শুক্রবার নীতি সুদহার কমিয়েছে। আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে সুদহার ৫ দশমিক ৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানিয়েছেন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও রয়টার্সের।

সুদহার কমানোর পাশাপাশি আরবিআই ঘোষণা করেছে, চলতি মাসে ভারতের বাজারে ১৬ বিলিয়ন ডলারের তারল্য সরবরাহ করা হবে। এই তারল্য বন্ড ক্রয় ও বৈদেশিক মুদ্রা অদলবদলের মাধ্যমে (এফএক্স সুইপ) ব্যাংকিং ব্যবস্থায় প্রবাহিত করা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত আরবিআই চার দফায় সুদহার কমিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে দীর্ঘ পাঁচ বছরের পর প্রথমবারের মতো সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়। এরপর এপ্রিল ও জুনেও ২৫ বেসিস পয়েন্ট করে কমানো হয়। সুদহার কমার ফলে বাণিজ্যিক ঋণের সুদহারও কমে যায় এবং সমাজে ঋণের প্রবাহ বৃদ্ধি পায়, যা অর্থনীতিকে দ্রুত গতি দেয়।

গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, “প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও ভারতের অর্থনীতি অসাধারণ স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। মূল্যস্ফীতির পূর্বাভাস আমাদের প্রবৃদ্ধি সমর্থনকারী অবস্থানে রাখতে সহায়তা করেছে।”

বাজারে তারল্য বৃদ্ধি সংক্রান্ত তিনি জানান, কেন্দ্রীয় ব্যাংক ১ ট্রিলিয়ন রুপির (প্রায় ১১ দশমিক ১ বিলিয়ন ডলার) বন্ড কিনবে এবং পাঁচ বিলিয়ন ডলারের ডলার–রুপি লেনদেন করবে। বন্ড ক্রয় কার্যক্রম ১১ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং তিন বছর মেয়াদি এফএক্স সুইপ হবে ১৬ ডিসেম্বর।

সূত্র- রয়টার্স

খবরওয়ালা /এজে

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।