বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে রবিবার (৬ জুলাই) রাত ৯টার দিকে কিবরিয়া ব্রিজ এলাকা থেকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছেন। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন সাকিব বর্তমানে থানায় আছেন এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

গ্রেপ্তার সাকিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আহমদ রেজা হাসান মাহদীসহ চারজন নেতাকর্মীর ওপর হামলার মামলার প্রধান আসামি। গত ৯ মে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে পুরাতন হাসপাতাল সংলগ্ন নার্সিং ইনস্টিটিউটের সামনে মাহদী ও তার সঙ্গীরা হামলার শিকার হয়েছিলেন, যেখানে মাহদীসহ চারজন গুরুতর আহত হন। এই ঘটনার দুই দিন পর মাহদী সাকিবকে প্রধান আসামি করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

এরপর সদর থানা পুলিশ সাকিবের দুই সহযোগী এবং মামলার আসামি নুর আলম চৌধুরী ও রেজাউল হাসান রাজু নামে দুজনকে গ্রেপ্তার করে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।