বৈষম্যবিরোধী নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের চাঁদাবাজির প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষর্থীরা।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে শহরের ডিবি রোডের গানাস মার্কেটের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার যুগ্ম সদস্য সচিব আবু গিফারি রাফি, ছাত্র নেতা সাব্বির রহমান, মুকুট মিয়া, ফাহমিদুর ফাহিম, কাফি ইসলাম লিমন, নাহিদ আহম্মেদ শুভ, নাঈম, সায়েম রহমান, এনসিপির সদস্য মাহমুদুল হাসান সৌরভ সদস্যসহ অন্যরা।

তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধার সদস্য সচিব বায়োজিদ বোস্তামী জীম, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশ ছাত্রলীগের নেতা ফরহাদকে দিয়ে মামলা বাণিজ্যসহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন। ইতিমধ্যে তাদের চাঁদাবাজির অডিও ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এছাড়া মামলা থেকে নাম বাদ দিয়ে এক ভুক্তভোগীর কাছে চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আমরা স্পষ্ট বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো প্রকার অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত তাদে বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিও জানানো হয়।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।