কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁ*জা সহ মা*দক ব্যবসায়ী গ্রেফতার

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মোঃ ইয়ারুল ইসলাম (৪৭) নামের একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ইয়ারুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শেহালা গ্রামের মৃত খেদু মন্ডলের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান‘র স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়,

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁ*জা সহ মা*দক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে গাঁ*জা সহ মা*দক ব্যবসায়ী গ্রেফতার

গতকাল রবিবার (১৩ অক্টোবর) সকাল ৭ টা ১০ মিনিটের সময় র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌড়হাস এলাকায়’’ একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মোঃ ইয়ারুল ইসলামকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে । যাহার মূল্য আনুমানিক এক লক্ষ বিশ হাজার টাকা। এছাড়াও মোঃ ইয়ারুল ইসলামের নিকট থেকে ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল এবং ১টি মোবাইল সিম জব্দ করা হয়েছে। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে বলেও র‌্যাব সূত্রে জানানো হয়েছে। 

গুগল নিউজে খবরওয়ালা ফলো করুন
গুগল নিউজে আমাদের ফলো করুন

আরও দেখুনঃ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।