ব্যারিস্টার সুমন ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন এবং তাঁর স্ত্রী ছাম্মী আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২৬ মে) ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালাচ্ছে দুদক। এ প্রেক্ষিতে দুদকের উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান আদালতে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পারে যে ব্যারিস্টার সুমন ও তার স্ত্রী দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে চলমান অনুসন্ধানে বাধা সৃষ্টি হতে পারে। এমন আশঙ্কার প্রেক্ষিতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত জরুরি হয়ে পড়ে।

এর আগে, গত ২১ অক্টোবর রাতে ঢাকার মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আরও কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

দুদকের এই অনুসন্ধান এবং আদালতের আদেশের ফলে ব্যারিস্টার সুমন ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় আইনত বাধা তৈরি হলো।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।