ব্রহ্মণবাড়িয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলায় ফুটবল খেলায় বাঁধা দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলে উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামে মালেক মিয়া  ও ইউসুফ মিয়ার পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদেরকে স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বিকেলে চাপরতলা গ্রামে ১০ থেকে ১৫ জন ছেলে ফুটবল খেলছিল। খেলার সময় ফুটবলটি পার্শ্ববর্তী মসজিদের অজুখানার ভিতরে পড়ে একটি পানির ট্যাপ ভেঙ্গে যায়। এ সময় ইউসুফ ক্ষুব্ধ হয়ে মালেকের ভাগিনাকে ফুটবল খেলতে বারণ করে ধমক দিয়ে চড় থাপ্পড় দেয়। পরে মালেকের লোকজন এসে ইউসুফের লোকজনদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগতব্যবস্থা নেয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।