ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ পানে দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ভোররাতে বিজয়নগরে এ ঘটনা ঘটে।

তারা হলেন- বিজয়নগর উপজেলার মির্জাপুর গ্রামের মৃত কোকিল মালাকারের ছেলে শ্রী নিবাস মালাকার (৬৫) এবং একই গ্রামের সুধা দাসের ছেলে সৌরভ দাস (২৫)। এ ঘটনায় আরও দুজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে তারা দুজন অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বেসরকারি ক্লিনিক লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একদিন পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে তারা দুজন মারা গেছেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।