খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইন্সপেক্টর (পরিদর্শক) পর্যায়ে ব্যাপক রদবদল করা হয়েছে। একযোগে পাঁচ থানার ওসিসহ আট ইন্সপেক্টরকে (পরিদর্শক) বদলি ও পদায়ন করা হয়েছে।
রবিবার (২২ জুন) রাতে পুলিশ সুপার (এসপি) এহতেশামুল হক স্বাক্ষরিত চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়। ওই আদেশ অবিলম্বে কার্যকর করার বিষয়টি জানানো হয়।
ওই আদেশে আশুগঞ্জ থানার ওসি বিল্লাল হোসেনকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, সরাইল থানা ওসি রফিকুল ইসলামকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, নবীনগর থানা ওসি আব্দুর রাজ্জাককে পুলিশ পরিদর্শক (ডিএসবি) বদলি করা হয়েছে।
অপরদিকে নাসিরনগর থানার ওসি খাইরুল আলমকে আশুগঞ্জ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। আর নাসিরনগর থানার ওসি হিসেবে জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে। সরাইল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে বাঞ্ছারামপুর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরীকে।
নবীনগর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে। বাঞ্ছারামপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) হাসান জামিল খানকে।
জেলার পুলিশ সুপার মো. এহতেশামুল হক জানান, জনস্বার্থে এবং যথাযথ দায়িত্ব পালনের ফলস্বরূপ কারো কারো বদলি ও পদায়ন হয়েছে।
খবরওয়ালা/আরডি