ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে প্রাণ গেলো ২ শিশুর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাক-লঙ্ঘন নদীর পানিতে ডুবে তানিশা মনি (৫) ও তাবাসসুম (৪) নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তানিশা মনি কদমতলী গ্রামের জুনায়েদ মিয়ার মেয়ে এবং তাবাসসুম একই গ্রামের দুলাল মিয়ার মেয়ে।

গোয়ালনগর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য মিষ্টার মিয়া বলেন, ‘শনিবার সন্ধ্যার দিকে তারা বাড়ির পাশের দোকান থেকে ঝাল মুড়ি খেয়েছিল। পরে কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নদীর তীরে ঘাটলায় বসে ছিল। এর কিছুক্ষণ পর নৌকায় থাকা কিছু লোক নদীর পানিতে কিছু একটা ভাসতে দেখে এগিয়ে গেলে দুই শিশুর নিথর দেহ দেখতে পায়।’

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।