ভটভটির ধাক্কায় শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জের তাড়াশ থানার পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে ভটভটি গাড়ির ধাক্কায় অটোরিকশার চালক ও এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তাড়াশ পৌর শহরের উলিপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।

নিহতরা হলেন— তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. জনি (১২) এবং কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে চালক মো. হাইফোত হোসেন।

স্থানীয়রা জানান, সকালে একটি গরুবোঝাই ভটভটি গাড়ি নওগাঁ হাটের দিকে বেপরোয়া গতিতে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোরিকশায় থাকা শিশু জনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

তাড়াশ থানা পুলিশের ওসি জিয়াউর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।