ভয়াবহ নদীভাঙনে ঘরছাড়া শত পরিবার, আতঙ্কে সাধুরপাড়াবাসী

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাঙ্গালপাড়া দশানী নদীর দুই পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যে শতাধিক বসতভিটা, ফসলি জমি, ফলের বাগান ও গ্রামীণ রাস্তা নদীগর্ভে চলে গেছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়বে।

নদীপাড়ের বাসিন্দারা জানান, কয়েকদিন ধরে নদী ভাঙনের তীব্রতা বেড়েই চলেছে। বিশেষ করে বাঙ্গালপাড়া এলাকায় দিন-রাত সমান তালে নদীতে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও ছোট অবকাঠামো। ভাঙনের ফলে ইতোমধ্যে একাধিক সেতু ও কালভার্ট ভেঙে পড়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সেকশন কর্মকর্তা মো. নকিবুজ্জামান খান জানান, “বকশীগঞ্জের বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা আমরা পরিদর্শন করেছি। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, সারা উপজেলার চারপাশেই নদীভাঙনের তীব্রতা বেড়েছে। ইতোমধ্যে শত শত বাড়িঘর, রাস্তা ও অন্যান্য স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।