আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
টেক্সাসের ডালাসে গত সপ্তাহে এক অবৈধ কিউবান অভিবাসীর হাতে এক ভারতীয় নাগরিক নৃশংসভাবে খুন হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অভিযুক্তের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে বিচারের মুখোমুখি করা হবে।
একই সাথে তিনি যুক্তরাষ্ট্রকে আবারও নিরাপদ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভি।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি চন্দ্র নাগামাল্লাইয়ার হত্যাকাণ্ডের ভয়াবহ খবর শুনেছি। তিনি ডালাসে একজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার স্ত্রী ও সন্তানের সামনে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই কাজটি করেছে একজন অবৈধ অভিবাসী, যে কিউবা থেকে এসেছে। তার কখনোই এখানে প্রবেশ করার কথা ছিল না। এর আগেও এই ব্যক্তি শিশু নির্যাতন এবং গাড়ি চুরির মতো অপরাধে গ্রেপ্তার হয়েছিল। জো বাইডেনের অযোগ্য প্রশাসন তাকে আটকে রাখতে পারেনি। এমনকি কিউবাও তাকে গ্রহণ করতে চায় না।’
চন্দ্র নাগামাল্লাইয়াকে হত্যার অভিযোগে ৩৭ বছর বয়সী ইয়োরডানিস কোবোস-মার্টিনেজকে গ্রেপ্তার করা হয়েছে। নাগামাল্লাইয়া ডালাসে একটি ছোট হোটেল পরিচালনা করতেন, যেখানে মার্টিনেজ কাজ করত। গত ১০ সেপ্টেম্বর ওয়াশিং মেশিন ব্যবহার নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়। এর জের ধরেই মার্টিনেজ তাকে শিরশ্ছেদ করে হত্যা করে।
গত সপ্তাহে ঘটে যাওয়া এই ঘটনার দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, হোটেল ম্যানেজার নাগামাল্লাইয়াকে তার স্ত্রী ও ১৮ বছর বয়সী ছেলের সামনে একটি চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। জানা গেছে, কিউবার অবৈধ অভিবাসী মার্টিনেজের বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ ছিল এবং সে সম্প্রতি কারাগার থেকে মুক্তি পেয়েছিল।
এই ঘটনার পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর (ডিএইচএস) জানিয়েছে, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কিউবার ওই অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে।
খবরওয়ালা/টিএসএন