ভারতের পানি বন্ধের হুমকি: জবাবে পাকিস্তানের পাশে চীন, মোহমান্দ বাঁধে গতি

ভারত পাকিস্তানে পানি সরবরাহ বন্ধের হুমকি দেওয়ার পর চীন মোহমান্দ বাঁধ প্রকল্পে নির্মাণকাজ আরও জোরদার করার ঘোষণা দিয়েছে। পাকিস্তানের পানির নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ভারতের পেহেলগামে সাম্প্রতিক হামলার পর দেশটি সিন্ধু পানিচুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে। এই চুক্তিটি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল। ভারতের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চীন দ্রুত প্রতিক্রিয়ায় মোহমান্দ বাঁধ প্রকল্পে গতি আনে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ২০১৯ সাল থেকে এই বাঁধ নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন, যেটি চীনের রাষ্ট্রায়ত্ত একটি প্রতিষ্ঠান। তারা জানিয়েছে, বর্তমানে বাঁধে কংক্রিট ভরাটের কাজ শুরু হয়েছে, এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করাই এখন মূল লক্ষ্য।

মোহমান্দ বাঁধ একটি বহুমুখী প্রকল্প। এটি দিয়ে পানি সংরক্ষণ, কৃষিকাজে সেচ, শহরে পানি সরবরাহ, বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হবে। ভারতের পানি বন্ধের হুমকি মোকাবিলায় এই বাঁধ পাকিস্তানের জন্য কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।