জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন: নুসরাত ফারিয়া

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ছাড়া পান তিনি।

কারাগার থেকে মুক্ত হওয়ার পর নুসরাত ফারিয়ার ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়েছে, জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।

তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ পাশে ছিলেন তাদের মন থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

নুসরাত আরও লেখেন, আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।

কারাগার কর্তৃপক্ষ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে বিকেলে স্বজনদের কাছে তাকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালীন নাহার।

এর আগে সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ফারিয়ার জামিন মঞ্জুর করেন। শুনানির পর আদালত তাকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

গত রবিবার (১৮ মে) সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।