ভারতে পাচারকালে আড়াই কেজি ওজনের সোনার বার সহ দুই জন আটক

নিজ সংবাদ ॥  ভারতে পাচারকালে মেহেরপুরের আমঝুপি এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৬১৮ গ্রাম ওজনের ২৫টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার মিরপুরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটককৃতরা হলো, ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)। কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান আরো বলেন, পিএসসি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জানতে পারে, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসে করে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের উদ্দেশে মেহেরপুরে আসছে।

পরে সদরের বিশেষ টহলদল মেহেরপুরের আমঝুপি মহাসড়কে অবস্থান নেয়। আনুমানিক সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে মেহেরপুরগামী ‘জেআর পরিবহনের’ একটি বাস আসে। বিজিবি টহলদল বাসটি থামিয়ে বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় ২.৬১৮ কেজি ওজনের ২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বার ও নগদ পাঁচ হাজার ৮০৪ টাকাসহ দুই জনকে আটক করে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক সিজারমুল্য ২ কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্বর্ণের বারগুলো ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।