ভারতে বিমান বিধ্বস্ত, ২০৪ জনের মরদেহ উদ্ধার

ভারতের আহমেদাবাদ থেকে বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়। এতে ২৪২ আরোহীর মধ্যে এখন পর্যন্ত ২০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা রয়টার্স।

ভারতের গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া উড়োজাহাজটি স্থানীয় বি জে মেডিকেল কলেজ হোস্টেলের ডাইনিংয়ের ওপর বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ভেতরে থাকা অনেক মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়েছেন।

এদিকে আহমেদাবাদের পুলিশ প্রধান জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় অন্তত ৫০ জন মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, যেখানে একটি ডাক্তারের হোস্টেলও ক্ষতিগ্রস্ত হয়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইটটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি মাটিতে পড়ার পর সঙ্গে সঙ্গে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।

বিমান নির্মাতা বোয়িং জানিয়েছে, তারা এই ঘটনায় গভীরভাবে দুঃখিত এবং এয়ার ইন্ডিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এই দুর্ঘটনায় বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন। ব্রিটেনের রাজা চার্লস এক বিবৃতিতে বলেন, তিনি এই দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং স্তব্ধ।

এই দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, বিমানের উইং ফ্ল্যাপে যান্ত্রিক ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।