ভালোবাসা দিবসে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

খবরওয়ালা বিনোদন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা (১৫ ফেব্রুয়ারি) থাকায় বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো.ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের (বিজ্ঞান ইউনিটের) ভর্তি পরীক্ষা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার বিকাল ৩টা পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হলো। 

ওই সময়ে বেরোবির শিক্ষার্থীদের আইডি কার্ড সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য বলা হয়েছে। 

খবরওয়ালা/টিএ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।