ভূমিকম্পে কাঁপছিল অপারেশন থিয়েটার, তবুও সার্জারি চালিয়ে চিকিৎসকদের দৃষ্টান্ত

রাশিয়ার কামচাটকা ক্রাই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল এক হাসপাতালের অপারেশন থিয়েটার। তবে ভয়ঙ্কর সেই মুহূর্তেও অস্ত্রোপচারে নিয়োজিত চিকিৎসকরা দৃষ্টান্ত স্থাপন করেছেন পেশাদারিত্ব ও সাহসিকতার। ভূমিকম্প শুরু হলেও তারা আতঙ্কিত না হয়ে রোগীর প্রাণ রক্ষাকে অগ্রাধিকার দেন। নিজেদের নিরাপত্তার কথা না ভেবে ঠান্ডা মাথায় অপারেশন চালিয়ে যান।

রুশ সংবাদমাধ্যম রাশিয়ান টেলিভিশন (আরটি)-এর প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, চারজন চিকিৎসক একটি অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার করছিলেন। হঠাৎ শুরু হয় প্রবল ভূমিকম্প। কাঁপতে থাকে পুরো ঘর, দুলে ওঠে যন্ত্রপাতি। তবু কেউ থেমে যাননি—অপারেশনের মাঝপথে থেকেও স্থির থেকে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন তারা।

আরটি জানায়, বুধবার সকালে কামচাটকা ক্রাই উপদ্বীপে এ ভূমিকম্প আঘাত হানে। ৮ দশমিক ৮ মাত্রার মূল ভূমিকম্পের পরপরই আরও দুটি আফটারশক অনুভূত হয়—যার একটি ছিল ৬ দশমিক ৯ এবং অন্যটি ৬ দশমিক ৩ মাত্রার।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরটি জানিয়েছে, চিকিৎসকেরা অপারেশন শেষ করতে সক্ষম হয়েছেন এবং রোগী এখন পুরোপুরি নিরাপদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকদের এই পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও সাহসিকতার প্রশংসা করছেন অনেকে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।