ভেড়ামারায় অস্ত্র ও গুলিসহ বিএনপির দুই নেতা গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনীর অভিযানে উপজেলা বিএনপির এক নেতার বাড়ি থেকে দু্’টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলিসহ বিএনপির ২ নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। সোমবার (২৪ মার্চ) ভোররাতে উপজেলার আড়কান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান রোকন ও তার ভাই বিএনপি নেতা কাকন। তবে রোকনের পরিবার দাবি, ষড়যন্ত্রমূলকভাবে প্রতিপক্ষ রাজনৈতিকরা এমনটি ঘটিয়েছে।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (২২ মার্চ) রাত ৮টা থেকে উপজেলার আড়কান্দি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষ থেকে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ ওঠে।

এ ঘটনায় বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীমের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরে ৩টি প্রাইভেট কার ও ১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরা ও এসি ভাঙচুর করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে সোমবার ভোররাতে সেনাবাহিনীর একটি চৌকস দল বিএনপি নেতা রোকনুজ্জামান রোকনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় বাড়ি তল্লাশি করে ২টি দেশীয় অস্ত্র, ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় একটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. তৌহিদুল ইসলাম আলম বলেন, বিএনপি নেতা রোকনুজ্জামান রোকনের উপর গত ৩০ আগস্ট হামলা চালায় প্রতিপক্ষ রাজনৈতিকরা। গতকালও পরিকল্পিতভাবে আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রোকন ও বিএনপি নেতাদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে।

খবরওয়ালা/টিএ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।