ভেড়ামারায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য মতবিনিময় সভা

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রাথমিক শিক্ষার গুণগত  মান উন্নয়নের জন্য একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান উপজেলা  নির্বাহী অফিসার ভেড়ামারা,  বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন আনোয়ার হোসাইন  সহকারী কমিশনার (ভুমি), ভেড়ামারা, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জালাল উদ্দীন  উপজেলা শিক্ষা অফিসার, আরো বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ইন্সট্রাক্টর, ইউআরসি ভেড়ামারা, শহিদুল ইসলাম সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ইয়াছমিন খাতুন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, আবুল হাশেম প্রধান শিক্ষক ক্ষেমিরদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিদ্দিকুর রহমান প্রধান শিক্ষক মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।