ভেড়ামারায় সরকারি জমিতে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

Fay 18 28 1 24 ভেড়ামারায় সরকারি জমিতে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান
নিজ সংবাদ ॥ ভেড়ামারায় সরকারি জমিতে মাটি কাটার দায়ে ১ জনকে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় গোলাপ নগর অর্থনৈতিক অঞ্চল (বেজা) এলাকায় সরকারি জমিতে মাটি কাটার দায়ে উপজেলার গোলাপনগরের মমিন এর ছেলে অন্তরকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। আগামীতে এ ধরনের অপরাধমূলক কাজের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু সাংবাদিকদের বলেন, আজ (গতকাল) শনিবার (২৭ জানুয়ারী) দুপুর ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় হাতেনাতে একজনকে আটক করা হয় এবং সাথে সাথে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, আমরা এ ধরনের অভিযান আমরা অব্যাহত রেখেছি। যে কোন স্থানে অবৈধভাবে মাটি কাটা দেখলে আমাদেরকে খবর দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।