ভৈরবে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের পরিচালনা কমিটি গঠন করাকে কেন্দ্র করে রাতভর দুই পক্ষের সংঘর্ষ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৯টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের ১০ নং ওয়ার্ড এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব শহরের চন্ডিবের ১০ নং ওয়ার্ড এলাকার একটি মসজিদের কমিটি গঠন করাকে কেন্দ্র করে কয়েক দিন যাবৎ মীর বাড়ি ও কাজী বাড়ির লোকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার রাতে দুই বংশের গণ্যমান্য ব্যক্তিরা কমিটি গঠনের বিষয়ে আলোচনার জন্য বসেন। সে সময় হঠাৎ করে দুই পক্ষের লোকের কথা কাটাকাটির জের ধরে উভয় পক্ষই দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হন।
এসময় কয়েকটি দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা যায়।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, সংর্ঘষের খবর পেয়েই তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে কয়েক দফা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।