ভোলায় অটোতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চালকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাহাবুদ্দিন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাঁগো বাড়ির মো. ইয়াছিনের ছেলে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে একই ইউনিয়নের রহম আলী হাজীর বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও এলাকাবাসী জানান, সাহাবুদ্দিন পেশায় একজন অটোরিকশাচালক। সারাদিন গাড়ি চালিয়ে রাতে তিনি চার্জ দিতে যান রহম আলী হাজীর বাড়িতে। সেখানে অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) অসীম কুমার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।