মণ্ডপ পাহারায় বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা ঘিরে মণ্ডপ পাহারায় আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২১ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীও এক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মণ্ডপ পাহারায় আগামী বুধবার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। এর আগে পূজা মণ্ডপের স্বেচ্ছাসেবকরা সতর্ক দৃষ্টি রাখবেন বলে পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। তবে নির্বাচন ঘিরে অনেক সময় ছোটখাটো ঘটনা ঘটে থাকে। সেটিও যাতে ঘটতে না পারে, সেই পদক্ষেপ নেয়া হবে।

এ সময় তিনি আরও বলেন, মিয়ানমার থেকে মাদক আসছে, অপরদিকে দেশ থেকে সার পাচার হচ্ছে। এসব রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হচ্ছে। মাদকের সঙ্গে যুক্তরা আগের তুলনায় অনেক বেশি ধরা পড়ছে।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।