সোমবার, ২৭ই জুলাই ২০২৬, ১২শে শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২৭ই জুলাই ২০২৬, ১২শে শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ :
সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি সাভারে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের মর্মান্তিক আঘাতে বাবার মৃত্যু একদিনে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু শেওড়াপাড়ায় বাসচাপায় প্রাণ গেল রাইড শেয়ারিং চালকের ৪৪ লাখ টাকার মেটলাইফ বিমা দাবিতে প্রতারণার অভিযোগ, চার বছরেও মেলেনি ন্যায্য অর্থ ৪৫ দেশ, ২৫০০ বিশ্ববিদ্যালয় আইসিসিবিতে আন্তর্জাতিক শিক্ষামেলায় শিক্ষার্থী-অভিভাবকদের উপচে পড়া ভিড় পদত্যাগপত্রে যা জানালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার কি হচ্ছে পর্দার আড়ালে? যুক্তরাজ্যের সমুদ্র সৈকতে জোয়ারে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু ভাটারায় সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের প্রাণহানি

জাতীয়

মতিহারের মাটি আজও নীরবে কাঁদে।

খবরওয়ালা ডেস্ক

প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

মতিহারের মাটি আজও নীরবে কাঁদে।

আজ মহাপ্রাণ শহীদ শাহজাহান সিরাজ–এর ৪০তম শাহাদাতবার্ষিকী।
১৯৮৪ সালের ২২ ও ২৩ ডিসেম্বর—স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে শ্রমিক–কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) দেশব্যাপী ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই ডাকের সাথে একাত্ম হয়েছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদ, ১৫ দল, ৭ দল, ১৭টি কৃষক ও ক্ষেতমজুর সংগঠন এবং সম্মিলিত আইনজীবী পরিষদ। আন্দোলনের সেই বেগ ধর্মঘটকে রূপ দেয় দুর্বার গণহরতালে।


 

হরতাল সফল করতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা ভোরের আলো ফোটার আগেই ভাগ হয়ে অবস্থান নেন বিশ্ববিদ্যালয় স্টেশন ও কাজলা গেট এলাকায়। কুয়াশা ভেজা সকালের নীরবতা ভেঙে শুরু হয় মিছিল—শ্লোগানে শ্লোগানে কাঁপতে থাকে মতিহার।
ঠিক সেই সময় রাজশাহী শহরের দিক থেকে বিডিআর ভর্তি একটি ট্রেন এসে থামে বিশ্ববিদ্যালয় স্টেশনে। বিডিআর সদস্যরা নেমেই আগের রাতে দেওয়া ব্যারিকেড সরাতে নির্দেশ দেয়। মিছিলের সামনে থেকে শান্তিপূর্ণভাবে কথা বলার জন্য এগিয়ে যান তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জাসদ ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহজাহান সিরাজ।
কিন্তু কথা নয়—ওদের কণ্ঠে ওঠে হিংস্র আদেশ

“লাল সার্ট আলাকে ফায়ার, ফায়ার।”
এক মুহূর্তের মধ্যেই গুলি।
লাল সার্টটাই হয়ে ওঠে টার্গেট।
শাহজাহান ভাইয়ের বুকে বিদ্ধ হয় বুলেট।
রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের মাটিতে লুটিয়ে পড়েন আন্দোলনের মহাপ্রাণ।
একই সময় আরেকটি গুলি সোহরাওয়ার্দী হলের তিনতলার বারান্দায় আঘাত হানে পত্রিকার হকার আব্দুল আজিজ–এর মাথায়। সেখানেই তিনি শহীদের কাতারে নাম লেখান।

সেই দিন ছাত্রদের রক্ত আর শ্রমিকদের রক্ত এক স্রোতে মিশে যায়।
আর তাই ২২ ডিসেম্বর ইতিহাসে চিহ্নিত হয়—
“ছাত্র–শ্রমিক সংহতি দিবস” হিসেবে।
সেই একই দিনে, স্টেশন আর হলের মাঝামাঝি স্থানে কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন সাবেক ছাত্রদল নেতা, বর্তমান বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আমরা হারাই আমাদের প্রিয় নেতা শাহজাহান সিরাজকে,
আর রিজভী ভাই বরণ করেন আজীবনের পঙ্গুত্ব।
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার দিন থেকেই শাহজাহান ভাইয়ের ছায়াসঙ্গী ছিলাম। প্রায় প্রতিদিনই তিনি বলতেন—
“এই ভাঙা ছাত্রলীগকে চাঙ্গা করতে হবে। বগুড়ার সবাইকে দলে আনবে।”
বিশ্ববিদ্যালয় সম্মেলনকে সামনে রেখে মৃত্যুর আগের দিনগুলোতে সারাক্ষণই ছিলাম তাঁর সঙ্গে।
তিনি ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক,
আর আমি ছিলাম প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের আহ্বায়ক।
শাহজাহান ভাই চাইতেন সম্মেলনটা যেন এক বিশাল উৎসবে রূপ নেয়।
তিনি শহীদ হওয়ার পর আমরা তাঁর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছিলাম—
কিন্তু দুর্ভাগ্য, তিনি তা দেখে যেতে পারেননি।


ক্যাম্পাস খোলার পর আমরা আবেগে ভেসে যাই এই মহান শহীদকে নিয়ে।
সে সময় আমি ক্যাম্পাসে পরিচিত ছিলাম ‘শ্লোগান মাস্টার’ হিসেবে।
শাহজাহান ভাইকে মনে পড়লেই মুখে মুখে জন্ম নিত শ্লোগান—
“মতিহারের মহাপ্রাণ,
শাহজাহান—শাহজাহান।”
“আন্দোলনের মহাপ্রাণ,
শাহজাহান—শাহজাহান।”
“তোমার আমার প্রাণের প্রাণ,
শাহজাহান—শাহজাহান।”
“মরেও তুমি অমর আজ,
বিপ্লবী শাহজাহান সিরাজ।”
আরো কত শ্লোগান, কত উচ্চারণ—
৩৯ বছরে অনেক কিছু হয়তো ভুলে গেছি,
কিন্তু শাহজাহান ভাইকে ভুলতে পারিনি।
প্রতি বছর ২২শে ডিসেম্বর এলেই সারাদিন মন খারাপ করে ভাবি—
যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শত শহীদ বুকের তাজা রক্ত ঢেলেছিল,
সেই গণতন্ত্র কি আজও সত্যিকার অর্থে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে?
এই প্রশ্নের ভার নিয়েই দিন শেষ হয়।
পরিশেষে কবি মোহন রায়হানের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে হয়—
“শোক নয়, প্রতিশোধ নেব আজ—
ঘুমাও শান্তিতে, শাহজাহান সিরাজ।”
শ্রদ্ধা, ভালোবাসা ও অগ্নিশপথে—
মহাপ্রাণ শহীদের প্রতি অবনত শির।

লেখকঃ সম্পাদক ও প্রকাশক, খবরওয়ালা।