মধ্যরাতে ৩ দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১২টার পর বুয়েট ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে তারা এ কর্মসূচি শুরু করেন।

প্রথমে শিক্ষার্থীরা শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন। পরে মিছিল নিয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে দুই পাশের রাস্তা বন্ধ করে দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।

ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা নিয়ে বুয়েটের এক শিক্ষার্থীকে হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। তারা হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বুয়েট শিক্ষার্থীদের ৩টি প্রধান দাবি হলো:

১. ৯ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। ২. ১০ম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০০ শতাংশ কোটা বাতিল করে তা সকলের জন্য উন্মুক্ত করতে হবে। ৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না এবং এই নিয়ম অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।