হাইকোর্টে নিয়োগপ্রাপ্ত সারজিসের শ্বশুরসহ ২৫ বিচারপতির শপথ আজ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনায় সারজিস আলমের শ্বশুরসহ নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত ২৫ জন বিচারপতিকে প্রধান বিচারপতি শপথবাক্য পাঠ করাবেন আজ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে সোমবার (২৫ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে এ দিন রাতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য প্রাথমিকভাবে (২ বছর) ২৫ জনকে বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় সচিব শেখ আবু তাহের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।  

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাত জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নের ১-২৫ ক্রমিকে উল্লিখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন- ১. সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম (শাহীন) ২. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম ৩. চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম ৪. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহের ৫. বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা জজ) আজিজ আহমদ ভূঞা ৬. সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট রাজিউদ্দিন আহমেদ ৭. সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফয়সল হাসান আরিফ ৮. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়েরর আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস এম সাইফুল ইসলাম ৯. সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আসিফ হাসান ১০. সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. জিয়াউল হক ১১. ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর ১২. হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম ১৩. বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ) মুরাদ-এ-মাওলা সোহেল ১৪. ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন ১৫. আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এর সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম ১৬. ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম ১৭. ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান ১৮. ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম ১৯. সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার ২০. ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান ২১. সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুর রহমান ২২. সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ হাসান যুবাইর ২৩. ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল করিম ২৪. সুপ্রিম কোর্টের আইনজীবী উর্মি রহমান এবং ২৫. ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম ইফতেখার উদ্দিন মাহামুদ।

এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।