মনু নদী থেকে মায়ানমারের নারীর ভাসমান লাশ উদ্ধার

খবরওয়ালা অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের মনু নদীতে অজ্ঞাতনামা এক নারীর ভেসে আসা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মায়ানমারের নাগরিকের বলে জানিয়েছেন পুলিশ।

গতকাল সোমবার (৩ মার্চ) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের দাউদপুর এলাকায় মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, লাশের পচন ধরায় মুখমন্ডলের মাংস খসে পড়ায় চেহারা স্পষ্ট হচ্ছে না।চুল লম্বা থাকায় বোঝা যাচ্ছে লাশটি একজন নারীর। লাশটির পরনে কামিজ ও জিন্সের শার্ট ছিল।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরো বলেন, লাশের সঙ্গে একটি মোবাইল ফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।