ময়মনসিংহে ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত

ময়মনসিংহে ট্রাক উল্টে চাপা পড়ে মনিরুজ্জামান চঞ্চল (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সকালে ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত চঞ্চল বাঘেধরা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিক্ষক মনিরুজ্জামান চঞ্চল বাশাটি বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। চঞ্চল সেই ট্রাকের পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকটি উল্টে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি বলেন, ‘এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহত শিক্ষকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।