ময়মনসিংহে নিখোঁজের পরদিন পুকুরে ভেসে উঠলো শিশুর লাশ

ময়মনসিংহে নিখোঁজের একদিন পর সিনথিয়া (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

খেলতে গিয়ে পুকুরে পড়ে সিনথিয়ার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পরিবার ও এলাকাবাসী।

জিআরপি ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, নিহত সিনথিয়া সালটিয়া গ্রামের মো. রুবেল মিয়ার মেয়ে। শিশুটির মা সুমি বেগম স্টেশন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন এবং মানুষের বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাদের বাসা রেলস্টেশনে কাছাকাছি হওয়ায় প্রায় স্টেশনে ঘুরে বেড়াত সিনথিয়া। তবে বুধবার বিকেল থেকে সিনথিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার সকালে স্টেশন সংলগ্ন পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন জিআরপি ফাঁড়ি পুলিশে খবর দেন। ফাঁড়ি পুলিশ গফরগাঁও থানা পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এএসআই গোলাম কিবরিয়া বলেন, গফরগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।