মরদেহ পোড়ানোর মামলায় পুলিশের সাবেক তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঢাকার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যার পর ছয় মরদেহ পোড়ানোর ঘটনার পুলিশের সাবেক তিন কর্মকর্তাকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিন কর্মকর্তা হচ্ছেন– ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, বরখাস্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

তাজুল ইসলাম বলেন, আশুলিয়ার মামলায় তিনজন আসামিকে হাজির করতে বলা হয়েছে। তারা ট্রাইব্যুনালে অন্য মামলায় গ্রেপ্তার আছে। এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর হয়েছে। তদন্ত রিপোর্ট কয়েকদিনের মধ্যে চূড়ান্তভাবে এসে যাবে।

 

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।