এবার ‘বঙ্গবন্ধুর’ নামে থাকা দুই থানার নাম পরিবর্তন

বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। এ দুই থানা যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত।

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

এতে জানানো হয়, টাঙ্গাইল জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’। এ ছাড়া সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে সরকার। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।