মরদেহ সৎকারে গিয়ে নৌকাডুবিতে একজনের মৃত্যু, নিখোঁজ ২

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে এখনও দুইজন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্মশান ঘাটের কাছে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম জিতেন মণ্ডল। তিনি কাঁঠালবাড়িয়া এলাকার শিবু মণ্ডলের ছেলে। নিখোঁজদের মধ্যে রয়েছেন ফরাদপুর এলাকার বাবলুদাসের ছেলে দিলিপ (৩৫) এবং ডুমুরিয়া গ্রামের কালর্সার ছেলে হরেনফা (৬৮)।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, সকালেই প্রেমতলী এলাকার কানাই কর্মকার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তার মরদেহ সৎকারের জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়।

এরপর মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে নিতে একটি নৌকা যায়। নৌকায় ২০ থেকে ২৫ জন আত্মীয় ওঠে নদী পার হওয়ার জন্য। কিন্তু নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।

দুর্ঘটনার পর বাকিরা সাঁতরে পাড়ে উঠলেও জিতেন মণ্ডল, দিলিপ ও হরেনফা নদীতে নিখোঁজ হন। স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন এই ঘটনায় জানান, তীব্র স্রোতের কারণে নৌকা ডুবে যায়। এ সময় জিতেন মণ্ডলের মৃত্যু হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।